ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ইরান

সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৩, ২০২৬, ০৩:৪৭ পিএম

সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে 

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপে সহযোগিতার অভিযোগ তুলে কুয়েত ও বাহরাইনকেও দায়ী করেছে ইরান। তেহরান বলেছে, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নিতে তারা প্রস্তুত রয়েছে।

ইরানি কর্মকর্তাদের দাবি, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতায় সহায়তা করা দেশগুলোও এর ফলাফলের দায় থেকে নিজেদের মুক্ত রাখতে পারবে না। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা এবং এর ফলে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনা চলমান কূটনৈতিক উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করছে।

অন্যদিকে কুয়েত ও বাহরাইন সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছে। বাহরাইনের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।

এদিকে কুয়েতে বিমানবন্দর সংলগ্ন এলাকায় হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান অঞ্চলটির কয়েকটি দেশের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সেগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

মার্কিন পক্ষের অভিযোগ, সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য মূলত ইরানই দায়ী। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পাল্টাপাল্টি অবস্থানের কারণে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এম জি

Link copied!