ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

মেহেদী হাসান মিরাজের দাদির মৃত্যু

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২০, ২০২৬, ০৭:১৫ পিএম

মেহেদী হাসান মিরাজের দাদির মৃত্যু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দাদি জোবেদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত গভীর রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন জোবেদা খাতুন। তিনি দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আউলিয়াপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম দানেশ আলী তালুকদারের স্ত্রী ছিলেন।

শনিবার বাদ জোহর আউলিয়াপুর গ্রামের একটি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দাদির অসুস্থতার খবর পেয়ে শুক্রবার বিকেলে মেহেদী হাসান মিরাজ গ্রামের বাড়িতে যান। দাদির মৃত্যুর সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেই ছিলেন।

দাদির মৃত্যুতে শোকাহত মিরাজ ও তার পরিবারের সদস্যরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে তিনি গ্রামের বাড়িতেই অবস্থান করছেন এবং দোয়া-মোনাজাত শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে।

এম জি

Link copied!