ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

চক্ষু শীতলকারী জীবনসঙ্গী লাভের দোয়া

আমার সংবাদ ধর্ম ডেস্ক

আমার সংবাদ ধর্ম ডেস্ক

জুন ২০, ২০২৬, ০৬:৫৯ পিএম

চক্ষু শীতলকারী জীবনসঙ্গী লাভের দোয়া

বিয়ে মানুষের একটি মানবিক প্রয়োজন এবং মহান আল্লাহ তাআলার বিশেষ বিধান। সৃষ্টিগতভাবেই নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। বিয়ের মাধ্যমে মানুষের জীবনের একাকীত্ব দূর হয় এবং দাম্পত্য জীবনে সুখ, শান্তি ও মানসিক প্রশান্তি আসে।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, “আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও মায়া সৃষ্টি করেছেন।” (সূরা আর-রূম, আয়াত: ২১)

দ্রুত বিয়ে হওয়া বা উত্তম জীবনসঙ্গী লাভের জন্য পবিত্র কুরআনে বিশেষ দুটি দোয়ার কথা উল্লেখ রয়েছে, যা নিয়মিত আমল করা যেতে পারে।

উত্তম জীবনসঙ্গী ও রিযিক লাভের দোয়া
পবিত্র কুরআনে হযরত মূসা (আ.)-এর একটি বিশেষ দোয়া বর্ণিত হয়েছে। দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিপদের সময় তিনি এই দোয়াটি করেছিলেন। এর পরপরই আল্লাহ তাআলা তাঁর থাকার জায়গা, রিযিক ও উত্তম জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিয়েছিলেন। দোয়াটি হলো-

ﺭَﺏِّ ﺇِﻧِّﻲ ﻟِﻤَﺎ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﺇِﻟَﻲَّ ﻣِﻦْ ﺧَﻴْﺮٍ ﻓَﻘِﻴﺮٌ

উচ্চারণ : রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।
অর্থ: “হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী।” (সূরা আল-কাসাস, আয়াত: ২৪)

চক্ষু শীতলকারী স্ত্রী ও সন্তান লাভের দোয়া
আল্লাহর প্রিয় বান্দারা সবসময় তাঁদের পরিবার, পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য একটি বিশেষ দোয়া করেন। এই আমলটির মাধ্যমে পরিবারে শান্তি আসে এবং প্রশান্তিদায়ক জীবনসঙ্গী লাভ হয়। দোয়াটি হলো-

রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররতা আ'ইউন, ওয়াজ'আলনা লিলমুত্তাকীনা ইমামা। অর্থ: “হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদের পরহেজগারদের জন্য আদর্শস্বরূপ করো।” (সূরা আল-ফুরকান, আয়াত: ৭৪)

জেএইআর

Link copied!