আমার সংবাদ ডেস্ক
জুন ২০, ২০২৬, ০৬:৪৮ পিএম
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে পেশাগত সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থন ও ভালোবাসা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। তিনি বাংলাদেশের জনগণের এই ফুটবলপ্রীতি ও আবেগকে বিশ্বমঞ্চে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দুই দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বাংলাদেশের মানুষের ফুটবলপ্রীতি বিশ্বে তুলে ধরার উদ্যোগকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান।
সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম জি