ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০১:৩৩ পিএম

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম আর নেই

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেস সদস্য লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় আকস্মিক অসুস্থতার পর তার মৃত্যু হয়।

রোববার (১২ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে তার দফতরের পরিচালক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে জানানো হয়, শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর লিন্ডসে গ্রাহাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এতে আরও বলা হয়, সিনেটর গ্রাহামের পরিবার এ কঠিন সময়ে সবার প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। একই সঙ্গে তারা পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

লিন্ডসে গ্রাহাম সিনেট বাজেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের সিনেটের অন্যতম পরিচিত সদস্য এবং প্রতিরক্ষা ও আন্তর্জাতিক নীতির বিষয়ে রিপাবলিকান পার্টির প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন।

এম জি

Link copied!