ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিজে ওঠার জন্য মাঝনদী থেকে ফেরি ফেরালেন এমপি হান্নান মাসউদ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০১:৫০ পিএম

নিজে ওঠার জন্য মাঝনদী থেকে ফেরি ফেরালেন এমপি হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে বহন করার জন্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝপথ থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

শনিবার বিকেলে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি ‘মহানন্দা’ নিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টার দিকে যাত্রী ও মালামালবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট ছাড়ে ফেরিটি। যাত্রা শুরুর প্রায় ২০ মিনিট পর নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে পৌঁছান।

তখন ফেরিটি ঘাট থেকে বেশ কিছুটা দূরে চলে গিয়েছিল। পরে তাকে ফেরিতে ওঠানোর জন্য ফেরিটি আবার ঘুরিয়ে চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনা হয়। এরপর সংসদ সদস্য ও তার সঙ্গে থাকা দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশে রওনা দেয়।

ঘটনার পর ফেরির যাত্রীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ব্যক্তিগত একজন যাত্রীর জন্য ফেরির যাত্রা পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করেন।

ঘাট ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন বলেন, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি ছিল। তবে বিকেল সাড়ে ৩টার দিকে ফেরি ছেড়ে যাওয়ার প্রায় ২০ মিনিট পর সংসদ সদস্যকে নিতে সেটি আবার ঘাটে ফিরিয়ে আনা হয়।

ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, চেয়ারম্যান ঘাট থেকে ফেরি ছাড়ার পর সংসদ সদস্য তাদের ম্যানেজারকে ফোন করেন। পরে ম্যানেজারের নির্দেশে ফেরিটি আবার ঘাটে এনে তাকে নেওয়া হয়।

এ বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি কাজেই তার হাতিয়া যাওয়ার প্রয়োজন ছিল। এ কারণে তাকে ফেরিতে যেতে হয়েছে। তিনি দাবি করেন, ফেরিটি ঘাট থেকে খুব বেশি দূরে যায়নি এবং ছাড়ার এক মিনিটের মধ্যেই তিনি ঘাটে পৌঁছেছিলেন। তবে একটি মহল বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এএন

Link copied!