ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬
জেলা প্রশাসক আফরোজা পারভীন 

বৈশ্বিক উঞ্চতা নিরসনে বৃক্ষ রোপণ গুরুত্বপূর্ণ

মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

জুলাই ১২, ২০২৬, ০২:৪৮ পিএম

বৈশ্বিক উঞ্চতা নিরসনে বৃক্ষ রোপণ গুরুত্বপূর্ণ

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে আব্দুল হালিম মিয়া কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ, চারা বিতরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেছেন, বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও করতে হবে।

শনিবার (১১ জুলাই) বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত আব্দুল হালিম মিয়া কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ এই স্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হালিম মিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঢাকা অঞ্চলের পরিচালক অধ্যাপক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোছা. বিলকিস বেগম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে। জেলার সব উপজেলা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বৃক্ষ আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বৈশ্বিক উষ্ণতা নিরসনেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

এম জি

Link copied!