ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

জুলাই ১২, ২০২৬, ০২:৪৩ পিএম

মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মাদারীপুর সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ও দুর্ধর্ষ আসামি আল আমিন হাওলাদারকে (২৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর মডেল থানার থানতলী এলাকার ‘ম্যাজিক চায়ের কর্নার’ দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আল আমিন হাওলাদার মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার একটি দল শনিবার রাতে থানতলী এলাকায় অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন হিসেবে আল আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় চাপাতি উদ্ধার করা হয়।

পরবর্তীতে পুলিশের সেন্ট্রাল ডাটাবেজ (সিডিএমএস) যাচাই করে দেখা যায়, আল আমিন হাওলাদারের বিরুদ্ধে পূর্বে ৩০টি মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে নতুন করে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম জি

Link copied!