ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৭:২৯ পিএম

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর হাইভোল্টেজ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে ব্রাজিলকেই ফেবারিট মানছে অপটার সুপারকম্পিউটার। প্রায় ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনের ওপর ভিত্তি করে তৈরি করা এক পূর্বাভাসে দেখা গেছে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনা ৬৯.৬ শতাংশ। অন্যদিকে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৮.২ শতাংশ এবং স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা রয়েছে মাত্র ১২.২ শতাংশ।

আগামীকাল বৃহস্পতিবার মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে এই দুই দলের। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে মুখোমুখি দেখায় স্কটল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিল লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে ১-০ গোলে জিতলেও, দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে যায় স্কটল্যান্ড। তবে সেই হারের পরও বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার স্বপ্ন এখনো টিকে রয়েছে দলটির। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় পেলে গ্রুপে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে স্কটল্যান্ডের। ড্র করলে তৃতীয় স্থানে থেকে শেষ ৩২-এ জায়গা পাওয়ার সুযোগ থাকবে। এমনকি বড় ব্যবধানে হার এড়াতে পারলেও পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ টিকে থাকতে পারে তাদের।

এদিকে গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ছন্দে ফিরেছে ব্রাজিল। সেলেসাওদের সামনে এখন গ্রুপ সেরা হয়ে শেষ ৩২-এ ওঠার চ্যালেঞ্জ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলের প্রয়োজন হাইতির বিপক্ষে মরক্কোর ফলাফলের সমান বা তার চেয়ে ভালো ব্যবধানে জয়।

তবে অতীত ইতিহাস ব্রাজিলকে কিছুটা সতর্কও করছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ তিনটি পরাজয়ই এসেছে শেষ ম্যাচে; যার মধ্যে কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলের হার অন্যতম। তাই মায়ামির মাঠে নামার আগে কোনোভাবেই আত্মতুষ্টির সুযোগ নেই সেলেসাওদের।

ব্রাজিল শিবিরের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো, এই ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন দলের মহাতারকা নেইমার। কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড স্কটল্যান্ডের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলার জন্য পুরোপুরি ফিট আছেন।

জেএইচআর

Link copied!