ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:০৫ পিএম

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিদের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ অন্যান্যরা জামিনের জন্য শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। ২৮ আগস্ট সকাল ১০টায় সংগঠনটির উদ্যোগে একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হলে কিছু ব্যক্তি সভাস্থলে প্রবেশ করে। তারা অনেক অতিথিকে বের করে দেন, তবে আব্দুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান ও সাংবাদিক পান্নাকে সেখানে অবরুদ্ধ রাখেন।

পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে এ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

ইএইচ

Link copied!