ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবীন ফ্যাশন ইস্যুতে আদালতে যে ব্যাখা দিলেন হাতিরঝিল থানার ওসি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৪:৫৫ পিএম

নবীন ফ্যাশন ইস্যুতে আদালতে যে ব্যাখা দিলেন হাতিরঝিল থানার ওসি

রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আদালতে ব্যাখ্যা দিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে তিনি লিখিতভাবে পুলিশের ভূমিকা ব্যাখ্যা দেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

ওসি তার ব্যাখ্যায় উল্লেখ করেন, আকর্ষণীয় অফার ঘোষণার পর হঠাৎ অতিরিক্ত ভিড় সৃষ্টি হয়। পাশাপাশি বাইকারদের চাপও বেড়ে যায়, যার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দোকানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।

এর আগে গত ২৫ মার্চ আদালত স্বপ্রণোদিত হয়ে ওসিকে তলব করেন এবং তিন দিনের মধ্যে ঘটনার ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে গিয়ে দোকানটি খুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার হাজির হয়ে গোলাম মর্তুজা তার জবাব দাখিল করেন এবং নিঃশর্ত ক্ষমা চান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন জানান, ওসি আদালতে উপস্থিত হয়ে তার বক্তব্য তুলে ধরেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন। আদালত বিষয়টি শুনে পরবর্তী আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। তিনি আরও জানান, ঘটনার দিন কয়েকজন ব্যক্তি নিজেদের প্রভাবশালী পরিচয় দিয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করেন বলে বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে।

এদিকে, এ ঘটনার পর ওসি গোলাম মর্তুজা ও এক এএসআইকে হাতিরঝিল থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবীন ফ্যাশনের দোকান বন্ধের ঘটনায় কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট ওসিকে ডিএমপি সদর দপ্তরে এবং এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এএন

Link copied!