ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
অ্যাটর্নি জেনারেল

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও সময় লাগবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ০২:৫২ পিএম

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও সময় লাগবে

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে আরও সময় লাগবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। 

রোববার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রাথমিক তদন্তে কোনো গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত হাইকোর্টের গঠিত টাস্কফোর্সের কাছে না থাকায় তদন্ত কার্যক্রমে বিলম্ব হচ্ছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক কোনো তথ্য ও আলামত উদ্ধার করতে পারেনি টাস্কফোর্স। তবে ইতোমধ্যে একাধিক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

এদিন আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয় উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। এ প্রেক্ষিতে হাইকোর্ট শেষবারের মতো আরও ৬ মাস সময় নির্ধারণ করে দেন।

রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। আদালত জানান, টাস্কফোর্স ইতোমধ্যে অগ্রগতির একটি প্রতিবেদন জমা দিয়েছে। পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য ৬ মাস সময় চান অ্যাটর্নি জেনারেল, যদিও রিটকারী আইনজীবীরা ৩ মাস সময় নির্ধারণের পক্ষে মত দেন। শেষ পর্যন্ত আদালত ৬ মাস সময় মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২৩ অক্টোবর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ার এর হাইকোর্ট বেঞ্চ টাস্কফোর্সকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৬ মাস সময় দিয়েছিলেন।

এম জি

Link copied!