ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আনারসের সাথে ইলিশের সুস্বাদু রেসিপি

সাহিদুল ইসলাম ভূঁইয়া

জুলাই ২২, ২০২২, ০৪:৩৪ পিএম

আনারসের সাথে ইলিশের সুস্বাদু রেসিপি

দেশের জাতীয় মাছ ইলিশ স্বাদে গন্ধে অতুলনীয়।যে ধরনের সবজিই হোক সবগুলোর সাথেই সুস্বাদু । শুধু সবজিই নয়, ইলিশ রান্না করা যায় ফলের সঙ্গেও। আনারস দিয়ে ইলিশ রান্না করেছেন কখনো? এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওর সঙ্গে খেতে পারেন এই আনারস দিয়ে ইলিশ। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে


ইলিশ মাছ- ১টি

পাকা আনারস- অর্ধেক

পেঁয়াজকুচি- ২টি


কাঁচা মরিচ কুচি- ৭-৮টি

হলুদ গুঁড়া- ২ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

লেবুর রস- ২ টেবিল চামচ

সরিষা বাটা- ৩/৪ চা চামচ

চিনি- ১ চা চমচ

তেল- ১ কাপ

লবণ- ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

মাছ কেটে ধুয়ে নিন। ১ চা চামচ হলুদ, ১ চা চামচ লবণ ও লেবুর রস দিয়ে মাছ মাখিয়ে রেখে দিন পনেরো মিনিটের মতো। আনারস খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। প্যানে ১/২ কাপ তেল গরম করে মাছগুলো হালকা ভেজে নিন। বাকি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন নরম হওয়া পর্যন্ত। এরপর তাতে রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও কাঁচা মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে আনারস দিয়ে নেড়ে দিন এবং এক কাপ পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে সাবধানে নেড়ে ঢাকনা দিয়ে দিন। পানি শুকিয়ে ঝোল ঘন হয়ে ওঠা পর্যন্ত রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে সরিষা বাটা ও চিনি দিয়ে নেড়ে দিন। আরও ২-৩ মিনিট মতো রান্না করে চুলা বন্ধ করে দিন।

Link copied!