ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জেসিআই ঢাকা মেট্রোর দ্বিতীয় ফাউন্ডেশন ডে অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৪, ২০২৫, ০৪:০৬ পিএম

জেসিআই ঢাকা মেট্রোর দ্বিতীয় ফাউন্ডেশন ডে অনুষ্ঠিত

জেসিআই ঢাকা মেট্রোর স্থানীয় অধ্যায় জেসিআই ঢাকা মেট্রোর ফাউন্ডেশন ডে, এক্সট্রা অর্ডিনারি জেনারেল অ্যাসেম্বলি এবং ইফতার আয়োজন অনুষ্ঠিত হলো রবিবার (২৩ মার্চ) রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত ন্যাসেন্ট গার্ডেনিয়াতে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল গভর্নিং বডির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফাতিমা আকতার নাজ, অ্যাডভাইজার টু ন্যাশনাল প্রেসিডেন্ট তাসিন আজিম সেজান, ন্যাশনাল  স্ট্র্যাটেজিক প্ল্যানিং চেয়ারপারসন আবদুল মালেক তুষার, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ফাইজুন নূর আকন প্রমুখ। জেসিআই ঢাকা মেট্রোর মেন্টর রাইয়ান আকবর টুটুলের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন লোকাল প্রেসিডেন্ট তৌফিক হাসান।

অনুষ্ঠানে নতুন বোর্ড সদস্য অন্তর্ভুক্ত হয়। শপথ গ্রহণ করা বোর্ড সদস্যরা হলেন নাজমুস সাকিব, মো. গোলাম কিবরিয়া, তাহমিনা খাতুন, ফয়সাল আহমেদ, দীপংকর দাস, মাসুদুর রহমান, মো, আসিফুল মাওলা রেহান, শায়লা আখন্দ।

অনুষ্ঠানে ত্রৈমাসিক কার্যক্রম উপস্থাপন করেন সেক্রেটারি জেনারেল আকতার হোসেন। এ ছাড়া ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন পেশ করেন আবদুল্লাহ হোসেন।  ফেব্রুয়ারিতে সেরা সদস্য নির্বাচিত হন ভাইস প্রেসিডেন্ট ফারজানা ইসলাম। জেসিআই ঢাকা মেট্রোর ফাউন্ডার প্রেসিডেন্ট সানামা ফায়েজ সব বোর্ড সদস্যকে ধন্যবাদ দিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও প্রজেক্টের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখছে। জেসিআই বাংলাদেশের বেশ কিছু লোকাল চ্যাপ্টার রয়েছে যার মধ্যে অন্যতম হলো জেসিআই ঢাকা মেট্রো।

তরুণ নেতৃত্ব তৈরি ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্যে জেসিআই বাংলাদেশের লোকাল চ্যাপ্টার জেসিআই ঢাকা মেট্রো নিরলস কাজ করে যাচ্ছে।

আরএস

Link copied!