ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঙলা একাডেমির পুরস্কার ফেরত দিলেন জাকির তালুকদার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২৪, ০৩:৩২ পিএম

বাঙলা একাডেমির পুরস্কার ফেরত দিলেন জাকির তালুকদার

বাঙলা একাডেমির পুরস্কার ফেরত পাঠিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। ২০১৪ সালে কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন তিনি। রবিবার ডাকযোগে তিনি ক্রেস্ট এবং আর্থিক সম্মানীর চেক বাংলা একাডেমিতে ফেরত পাঠিয়েছেন। যদিও পুরস্কার ফেরতে কোন কারণ এখনো তিনি জানানি।

পুরস্কার ফেরতের ঘটনায় নেটিজেনরা স্বাগত জানিয়েছে। 

মাসুম মন্জুর নামে একজন বলেন, হয়তো যৌক্তিক কারণে ব্যতিক্রমধর্মী এই সিদ্ধান্ত।শুনেছি এ পুরস্কার পেতে অনেককে কাঠখড় পোড়াতে হয়, আরো কিছু করতে হয়। সেখানে আপনি বিসর্জন দিলেন কাঙ্খিত অর্জন। বিদেশে বা নোবেল পুরস্কারেও এমন বিসর্জনের উদহারণ আছে। নোবেলের চেয়ে বড় মাপের মনিষী আছেন যারা পুরস্কারকে গোনায় ধরে না।  তবে এখানে অন্যান্যরা হয়ত বিব্রতকর অবস্হায় পড়ে গেলো কিছুটা হলেও। সে সাথে যারা প্রত্যাশার পাইপ লাইনে আছেন, তারাও।

তার উপন্যাসের মধ্যে রয়েছে কুরসিনামা, বহিরাগত, মুসলমানমঙ্গল, পিতৃগণ, কবি ও কামিনী, মৃত্যুগন্ধী। এছাড়া গল্প, প্রবন্ধ, ছড়া, অনুবাদসহ তিন ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে তার।

আরএস

Link copied!