আমার সংবাদ ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫, ০৯:৩৮ পিএম
গিরিশ মঞ্চে আগরপাড়া সানসাইনের আয়োজিত ‘একটি নাট্য সন্ধ্যা ও মঞ্চ নাটকের নেপথ্যের গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন নাট্যজন সেলিম রেজা সেন্টু।
তিনি বাংলা থিয়েটারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি একক সম্পাদনায় বিভিন্ন নাট্যপত্রিকা প্রকাশ ও সম্পাদনা করছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য— ‘দুই বাংলার থিয়েটার’, শিশু-কিশোরদের জন্য ‘নাট্য’ এবং রঙ্গমঞ্চ সংক্রান্ত সংবাদ বিষয়ক কাগজ ‘প্রাককথন’।
আগরপাড়া সানসাইনের অনুষ্ঠানে আরও সম্মানিত হয়েছেন নাট্যকার সোমেন পাল, পরিচালক শংকর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, আলোকশিল্পী বাদল দাস, আবহশিল্পী বিশ্বজিৎ দাস, রূপসজ্জা শিল্পী বিধাতৃদেব সরকার, মঞ্চসজ্জা শিল্পী বিলু দত্ত এবং নাট্যসংগঠক পিকু চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানের পর প্রযোজনা প্রতিষ্ঠান আগরপাড়া সানশাইনের নাট্যকার সৌমেন পালের লেখা এবং বামদেব সিনহার নির্দেশনায় ‘স্কন্দমঙ্গল’ ও ‘ফেসবুকে কেলেঙ্কারি’ দুটি নাটক মঞ্চস্থ হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বরুণদেব বন্দ্যোপাধ্যায়। প্রেস বিজ্ঞপ্তি।
ইএইচ