ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হুমায়ূন আহমেদের জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

মো. মানিক

মো. মানিক

নভেম্বর ১৩, ২০২৫, ০২:০৮ পিএম

হুমায়ূন আহমেদের জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

বাংলা সাহিত্য ও নাট্যজগতের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ ৭৭তম জন্মদিন।

জন্মদিন উপলক্ষে তার স্মৃতিবিজড়িত নুহাশ পল্লীতে ভিড় করেছেন হাজারো ভক্ত ও অনুরাগী। আয়োজন করা হয়েছে দোয়া-মিলাদ ও নানা স্মরণানুষ্ঠান।

গাজীপুরের নুহাশ পল্লী আজ ভক্তদের পদচারণায় মুখর। ভোর থেকেই নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে প্রিয় লেখকের হাতেগড়া এই পল্লীতে জড়ো হয়েছেন অসংখ্য পাঠক, অনুরাগী, সাহিত্যপ্রেমী আর নাট্যজন।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে সাহিত্য, নাটক, চলচ্চিত্র সব ক্ষেত্রেই রেখেছেন অনন্য স্বাক্ষর।

বৃহস্পতিবার সকালে স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিনীত ও নিশাত হুমায়ূনের উপস্থিতিতে কেক কেটে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রিয় লেখকের কবরে।

নিজের হাতে গড়া নুহাশ পল্লীতে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। গেল রাতে ১২টা ১ মিনিটে নুহাশ পল্লীর কর্মকর্তা ও কর্মচারীরা এবং লেখকের সহধর্মিণী মেহের আফরোজ শাওন মোমবাতি প্রজ্জ্বলন ও কেক কেটে স্মরণ করেন তাকে।

স্ত্রী মেহের আফরোজ শাওন জানান, “হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি একটা অনুভূতি। প্রতি বছর এই দিনটা আমাদের জন্য যেমন আবেগের, তেমনি আনন্দেরও।”

২০১২ সালের ১৯ জুলাই কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তবুও তার সৃষ্টির জগৎ আজও জীবন্ত প্রজন্ম থেকে প্রজন্ম ছুঁয়ে যাচ্ছে হৃদয়ের গভীরে। বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের এমন ভালোবাসাই যেন প্রমাণ করে, তিনি আজও জীবন্ত তাঁর লেখার ভুবনে।

ইএইচ

Link copied!