ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোসলেম আলীর ৮৭তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:৩২ পিএম

জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোসলেম আলীর ৮৭তম জন্মবার্ষিকী আজ

জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোসলেম আলীর ৮৭তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৯ সালের ৭ ফেব্রুয়ারি নাটোর জেলার সিংড়া উপজেলার জোড় মল্লিকা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 

শিক্ষা ক্যাডারের এ কিংবদন্তি শিক্ষক তার বর্ণাঢ্য কর্মজীবনের মাধ্যমে দেশে ও বিদেশে অসামান্য প্রজ্ঞার পরিচয় দিয়ে গেছেন।

মোসলেম আলী রাজশাহী কলেজ থেকে রসায়ন বিষয়ে স্নাতক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান শিক্ষা সার্ভিস কমিশনের মাধ্যমে রাজশাহী কলেজে রসায়ন শাস্ত্রের প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু হয়। 

এরপর তিনি সিলেট এমসি কলেজ, বগুড়া আজিজুল হক কলেজ এবং খুলনা বিএল কলেজসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন।

তার প্রশাসনিক ও নেতৃত্বের গুণাবলি ছিল অনন্য। ১৯৭৫ সালে তিনি নওগাঁ ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। 

পরবর্তীতে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত থাকাকালে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের মর্যাদা লাভ করে এবং তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। এ ছাড়া তিনি পাবনার সরকারি এডওয়ার্ড কলেজেও অধ্যক্ষ হিসেবে গৌরবময় ঐতিহ্য সৃষ্টিতে অবদান রাখেন।

১৯৯২ সালে মোসলেম আলী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ পান। এরপর তিনি জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে যোগদান করে অসামান্য প্রজ্ঞার পরিচয় দেন। অবসর গ্রহণের পর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের পরিচালক হিসেবে সুনাম ও মর্যাদার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি ইরান, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, ভারত, সিঙ্গাপুর ও ভিয়েতনামসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ইংরেজি ভাষায় দক্ষ এ বক্তা ২০১৮ সাল পর্যন্ত কৃষিভিত্তিক শিল্পের সংগঠন বাপার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানেও তিনি ইউরোপীয় ইউনিয়নের একটি প্রকল্পের প্রধান হিসেবে নেতৃত্ব দেন।

অধ্যাপক মো. মোসলেম আলী ২০২১ সালের ১৬ এপ্রিল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মাত্র চার দিন পর ২০ এপ্রিল তার স্ত্রী শরীফা আলীও পরলোকগমন করেন। তারা দুজনেই রাজশাহীর গোরহাঙ্গা কবরস্থানে শায়িত আছেন। কাজের মাধ্যমে তিনি অনন্তকাল গুণীজনদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

ইএইচ

Link copied!