ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ২ মুসল্লির মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২১, ২০২৩, ১২:৪৫ এএম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ২ মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও দুই মুসল্লি মারা গেছেন। তারা হলেন- গাইবান্ধার মৃত শুকর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) এবং ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৬০)।

এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে তিনজন মুসল্লি মারা গেলেন। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত তিনটায় বরগুনা থেকে ইজতেমায় যোগ দিতে আসা আব্দুল আলীর ছেলে বৃদ্ধ মফিজুল ইসলাম (৭৫) মারা যান।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজনেরই স্বাভাবিক মৃত্যু হয়েছে।

শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা মাঠে বৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে জামাত শুরু হয়। নামাজে ইমামতি করেন দিল্লি নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।

ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে রাজধানী ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সবস্থান জনসমুদ্রে পরিণত হয়।

দ্বিতীয় পর্বে তিনদিনের এই ইজতেমা শেষ হবে আগামী রোববার।

গত শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয়। যা রোববার সকাল ১০টা ২০ মিনিটে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়। চার দিন বিরতির পর শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হলো দ্বিতীয় পর্বের ইজতেমা।

প্রথম পর্বের ইজতেমায় সাতজন মুসল্লির মৃত্যু হয়েছিল। তাদের প্রত্যেকেই বার্ধক্যজনিত নানা রোগে মারা যান বলে ওই পর্বে ইজতেমার মিডিয়া সমন্বয়কারী জহির ইবনে মুসলিম গণমাধ্যমকে জানান।

Link copied!