মার্চ ১৪, ২০২৩, ০৬:৩২ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জমির বহুমূখী ব্যবহারের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। গ্রামের পাশাপাশি শহরের সকল অব্যবহৃত ভূমি বা জলাশয় বা ভবনের ছাদসমূহের ব্যবহার বাড়িয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো যেতে পারে।
প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে “বাংলাদশে নবায়ণযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য জমির বহুমূখী ব্যবহার” সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে প্রকল্প হাতে নেয়া আবশ্যক। নেট মিটারিং সিষ্টেম সেইভাবে এগুচ্ছেনা। ডেসকো, ডিপিডিসি বা নেসকো এলাকায় সোলার রূপটপ কার্যক্রম আরও বাড়াতে হবে। ভাসমান সোলার বা জমির বহুমূখী ব্যবহার নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ে পাইলট প্রকল্প হাতে নেয়া যেতে পারে।
বাংলাদেশে নবায়ণযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য জমির বহুমূখী ব্যবহার নিয়ে ভারতের Steag Energy Services বাংলাদেশের Technobin Engineering Services-এর সহযোগিতায় সম্ভাব্যতা যাচাই করে। এগ্রো-বেজস্ নাবায়ণযোগ্য জ্বালানির বিজনেস মডেল তৈরী করা এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য । দেশে-বিদেশে এগ্রো-বেজস্ সোলার প্রকল্পে বেষ্ট প্র্যাক্টিস নির্ণয় করাও এই সম্ভাব্যতা যাচাইয়ের অন্যতম উদ্দেশ্য।
পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান।
এআরএস
