ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘গ্রাহকদের বিশ্বস্ততার সঙ্গে সেবা দিতে স্মার্ট জ্বালানি পরিকল্পনা প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২১, ২০২৩, ০৮:৪৫ পিএম

‘গ্রাহকদের বিশ্বস্ততার সঙ্গে সেবা দিতে স্মার্ট জ্বালানি পরিকল্পনা প্রয়োজন’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহকদের বিশ্বস্ততার সঙ্গে নিরবচ্ছিন্ন সেবা দিতে স্মার্ট জ্বালানি পরিকল্পনা প্রয়োজন। তিনি বলেন, ‘প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে সেবার মান স্বয়ংক্রিয়ভাবেই বাড়বে। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় কোনোভাবেই দেরি করা যাবে না।’

রবিবার (২১ মে) প্রতিমন্ত্রী অনলাইনে ‘হাইড্রোকার্বন ইউনিট’ আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ‘পারিপার্শ্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা স্মার্ট করতে পারলে স্বয়ংক্রিয়ভাবেই নিজেরা স্মাট হবে। দ্রুত সেবা দিতে পারলে গ্রাহকের সন্তুষ্টি বাড়বে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. এ বি এম আলিম আল ইসলাম। মূল প্রবন্ধে তিনি স্মার্ট পরিকল্পনায় ব্যবস্থাপনা ও কর্মপন্থার দৃষ্টিভঙ্গি, প্রযুক্তির দৃষ্টিভঙ্গি, উন্নত ও উন্নয়শীল দেশের প্রেক্ষাপট এবং গবেষণা ও উন্নয়ন প্রেক্ষাপট প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

ভার্চুয়াল সেমিনারে হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক তাহমিনা ইয়াসমিনের সভাপতিত্বে  অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

আরএস
 

Link copied!