ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক

রূপকল্প বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুলিশকে ভূমিকা রাখতে হবে

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১২, ২০২৩, ০৫:৪১ পিএম

রূপকল্প বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুলিশকে ভূমিকা রাখতে হবে

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তোমরাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ। শান্তি শৃঙ্খলা রক্ষা, জঙ্গিমুক্ত, মর্যাদাশীল রাষ্ট্র, অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা পালনে পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতা আজ প্রশংসিত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৯তম ক্যাডেট এসআই ২০২১ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, জনগণের সাংবিধানিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠায় সরকার বিভিন্ন আইন সংস্কারের মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। মানধিকারের সুরক্ষা এবং নারী-শিশুদের প্রতি বিশেষ আইনি সহায়তা দিতে পুলিশ সদস্যরা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পুলিশের প্রতিটি সদস্যকে নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সব সেবাপ্রত্যাশী জনগণের প্রতি সংবেদনশীল আচরণ করার জন্য আহ্বান জানান তিনি।

এর আগে আইজিপি ৩৯তম এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। এক বছর মেয়াদি এই প্রশিক্ষণে নতুন নিয়োগ পাওয়া ৭৬১ এসআই অংশ নেন। এদের মধ্যে থেকে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচজন বেস্ট ক্যাডেট মঞ্জয় কুমার কুন্ডু, বেস্ট একাডেমিক আনিকা তাবাসসুম, বেস্ট এন ফিল্ড অ্যাক্টিভিটিজ রাবেয়া বসরী আঁখি, বেস্ট শ্যুটার তুর্ন মোহাম্মদ মুহতাসিম এবং বেস্ট সুইমার মো. তৌফিকুজ্জামানকে ক্রেস্ট তুলে দেন আইজিপি।

এ সময় পুলিশ একাডেমির অধ্যক্ষ মীর রেজাউল ইসলাম, পুনাকের সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, পুলিশের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজশাহী ও রংপুর বিভাগের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরএস

 

Link copied!