ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তিউনিসিয়ায় নৌকাডুবি: ৮ বাংলাদেশির লাশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ৩, ২০২৪, ০৭:৪১ পিএম

তিউনিসিয়ায় নৌকাডুবি: ৮ বাংলাদেশির লাশ হস্তান্তর

তিউনিসিয়ার উপকূলের কাছে ডুবে মারা যাওয়া ৮ বাংলাদেশির লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বিকাল ৩টা থেকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান, ঢাকা মেডিকেল ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ফাহমিদা হক ও বিমানবন্দর থানা পুলিশের উপস্থিতিতে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার সেনদিয়া গ্রামের সজল বৈরাগী (২২), একই উপজেলার কদমবাড়ি গ্রামের মৃত পরিতোষ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (১৮), সরমঙ্গল গ্রামের মামুন শেখ (২৪), কোদালিয়া গ্রামের কাজী সজীব (১৮), কেশরদিয়া গ্রামের তোতা খলিফার ছেলে কায়সার খলিফা (৩৫), গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার দাদন শেখের ছেলে রিফাত শেখ (২৪), একই উপজেলার পদ্মপট্টি গ্রামের আবুল কাশেম শেখের ছেলে রাসেল শেখ (২৫) এবং পদ্মাপট্টি গ্রামের পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন (২৩)।

বিমানবন্দর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে মরদেহগুলো বিমানবন্দরে আসে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে শুক্রবার মর্গে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরেনসিকের চিকিৎসকের সামনে মরদেহের কফিন খুলে দেখা যায়, সেগুলো ময়নাতদন্ত হয়ে বাংলাদেশে এসেছে। এরপর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ আট বাংলাদেশির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

ইএইচ

Link copied!