ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রহমান আর নেই

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুন ১৬, ২০২৪, ১০:১৪ পিএম

মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রহমান আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাহি রাজিউন)। শনিবার (১৫ জুন) দিবাগত রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০ বছর।

পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার (১৬ জুন) বাদ জোহর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে ফতুল্লার কাশিপুর ছোট কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি ও ডায়বেটিকসহ নানা রোগে ভুগছিলেন আব্দুর রহমান। গত ৩০ মে থেকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানা যায়, স্বাধীনতার পূর্বে তিনি ছিলেন পাকিস্তান সরকার বিরোধী আন্দোলনে প্রথম সারির তুখোড় ছাত্রনেতা। মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, অবিভক্ত ঢাকা জেলা ছাত্রলীগ, বাকশাল ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

১৯৮৭-৮৮ সালে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে দীর্ঘ ১৩ মাস কারাবন্দি ছিলেন এ গণমানুষের নেতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচরও ছিলেন আব্দুর রহমান।

পারিবারিক জীবনে স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। তার স্ত্রীও ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম নারী সংগঠক।

বিআরইউ

Link copied!