ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সাবেক এমপি শওকত, আজাদ ও শাহীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৪, ০৪:৪০ পিএম

সাবেক এমপি শওকত, আজাদ ও শাহীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক তিন সংসদ সদস্যসহ ৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এরমধ্যে সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান ও তার স্ত্রী রওনক রহমান, সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার স্ত্রী রুহল আরা রহিম, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার ও তার পরিবারের চার সদস্য রয়েছেন। তারা হলেন-শাহীনের স্ত্রী ফারহানা জাহান মালা, দুই মেয়ে সামিয়া জাহান অন্তরা ও মাঈসা জাহান অহনা ও ছেলে জাবীর চাকলাদার।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান দুটি আবেদনে সাতজন এবং উপপরিচালক মো. শফি উল্লাহ শাহীন চাকলাদারসহ পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মো. রেজাউর করিম রেজা শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আরএস

 

Link copied!