ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বগুড়ায় প্রতিবন্ধী ভাগনীকে ধর্ষণের ঘটনায় খালু আটক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৫, ০১:৫৪ পিএম

বগুড়ায় প্রতিবন্ধী ভাগনীকে ধর্ষণের ঘটনায় খালু আটক

বগুড়ার শাজাহানপুরে হত‍্যার হুমকি দিয়ে প্রতিবন্ধী ভাগনীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তার খালুকে আটক করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে শাকপালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হাসান আলী। তিনি বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া এলাকার হাকিমুদ্দিনের ছেলে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

এর আগে, শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই আপন খালু হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই প্রতিবন্ধী মেয়ের মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই প্রতিবন্ধী নারী তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঘুমন্ত প্রতিবন্ধী নারীর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় লম্পট খালু হাসান । এসময় মেয়েটি চিৎকারের চেষ্টা  করলে তার মুখ চেপে ধরে এবং চাকু বের করে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে। 

পরদিন বুধবার সকালে ওই প্রতিবন্ধী মেয়ে অসুস্থতা বোধ করায় বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের লোকজন বিষয়টি আশঙ্কাজনক ভেবে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওই হাসপাতালে ভর্তি করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম জানান, রাতেই অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত খালুকে শাকপালায় তার বোনের বাসা থেকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

বিআরইউ

 

Link copied!