ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জুলাই সনদ নিয়ে ৩০ দলের সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:১৯ পিএম

জুলাই সনদ নিয়ে ৩০ দলের সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়। 

এতে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন , বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, আমার বাংলাদেশ পার্টি-এবিপার্ট ও -সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২৩ কার্যদিবসের আলোচনা শেষ হয় গত ৩১ জুলাই।

দুই একটি বাদে বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে দলগুলো। তবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কিছুটা দ্বিমত তৈরি হয়েছে। বিশেষ করে আলোচিত তিনটি দল বিএনপি, জামায়াত ও এনসিপি এ নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।

এ নিয়ে একাধিকবার দলগুলোর কাছে খসড়া পাঠিয়েছে কমিশন। তারাও তাদের মতামত পাঠিয়েছে। তবে  জুলাই সনদের আইনি ভিত্তির প্রক্রিয়কয়েকটি বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক করে কমিশন।

জেএইচআর

Link copied!