ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ডিএমপি কমিশনার

ঢাকায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৪:৩৩ পিএম

ঢাকায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আশা প্রকাশ করেছেন, এ বছর উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পূর্বের মতো সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে উদযাপিত হবে।

সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপের জন্য পৃথক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সুবিধার্থে রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অগ্নি নিরাপত্তা সংক্রান্ত পরামর্শও দেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, পূজামণ্ডপগুলো যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা বাড়ানো হবে। এছাড়া পূজা চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন।

নিরাপত্তা প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইএইচ

Link copied!