ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফায়ার ফাইটারদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আনা হলো চিকিৎসক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:২২ পিএম

ফায়ার ফাইটারদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আনা হলো চিকিৎসক

গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গুদামের অগ্নিদুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক বাংলাদেশে এসেছেন। তার নাম ডা. এসআই জাচক।

মঙ্গলবার রাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এসে পৌঁছান। রাত সাড়ে ১১টায় হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সঙ্গে একটি মিটিং করেন এবং আহতদের সর্বশেষ অবস্থার খোঁজ নেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মিটিংয়ের আগে তিনি হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে দেখা করে মতবিনিময় করেন।

এরপর তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের একজন ছিলেন ডা. এসআই জাচক।

জেএইচআর

Link copied!