ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অধূমপায়ীদের সুরক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত রাখার উদ্যোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৫:৩১ পিএম

অধূমপায়ীদের সুরক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত রাখার উদ্যোগ

রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১টায়  অনুষ্ঠিত “অধূমপায়ীদের সুরক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত রাখতে করণীয়” শীর্ষক আলোচনায় সংশ্লিষ্ট তথ্য ও মতামত উপস্থাপিত হয়।

তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান।

আলোচনায় অধূমপায়ীদের সুরক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস প্রাঙ্গণ শতভাগ ধোঁয়াযুক্ত ও ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যমুক্ত ঘোষণা এবং ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ অনুমোদন না দেওয়ার যৌক্তিকতা ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে ড. মো. আবু সুফিয়ান বলেন, “তামাকের ধোঁয়ায় প্রায় সাত হাজার রাসায়নিক পদার্থ চিহ্নিত হয়েছে, যার মধ্যে প্রায় ২৫০টি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব পদার্থ ধূমপায়ী ও অধূমপায়ীদের মারাত্মক রোগে আক্রান্ত করে এবং অকালমৃত্যুর ঝুঁকি বাড়ায়।”

অনুষ্ঠানে উবিনীগের পরিচালক সীমা দাস সীমু-এর সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন আতাউর রহমান মাসুদ।

এছাড়াও বক্তব্য রাখেন: প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. মো. বায়জার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, এআরডি নির্বাহী পরিচালক ও তাবিনাজের সদস্য ইয়াসমিন জাহান, জামালপুরের ঝুমকার সদস্য শারমিন কবির বীণা,  এবং গার্মেন্টস শ্রমিক নেত্রী সুলতানা বেগম প্রমুখ।

আলোচকবৃন্দ অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি-বেসরকারি সকল দপ্তরে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধি ও কঠোর নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

জেএইচআর

Link copied!