ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সরকারকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আল্টিমেটাম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ১০:৫৫ এএম

সরকারকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আল্টিমেটাম

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া দেওয়াসহ মোট তিনটি দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

দাবির বাস্তবায়নে রোববার সন্ধ্যা পর্যন্ত সরকারের কাছে সময় বেঁধে দিয়েছেন তারা।

দাবি না মানলে সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা এসেছে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে। আন্দোলনের নেতৃত্বে থাকা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সরকারের কাছ থেকে দ্রুত প্রজ্ঞাপন জারির প্রত্যাশা করা হচ্ছে। তা না হলে মঙ্গলবার থেকে দেশজুড়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। একইসঙ্গে অর্থ মন্ত্রণালয় থেকে নির্ধারিত পরিপত্র জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।

এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও। জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শিক্ষক-কর্মীদের সঙ্গে এই কর্মসূচিতে অংশ নিতে পারেন।

এদিকে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষকদের বাড়ি ভাড়া সংক্রান্ত দাবি নিয়ে তারা আন্তরিকভাবে কাজ করছেন। এই বিষয়টি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বহুমাত্রিক আলোচনাও চলছে বলে জানান তারা।

একজন অর্থ বিভাগের উপসচিব (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর আমরা প্রস্তাবিত বাড়ি ভাড়া শতাংশ অনুযায়ী পুনর্বিবেচনার কাজ শুরু করেছি। কত শতাংশ দেওয়া যেতে পারে, তা নির্ধারণ করতে আর্থিক সক্ষমতার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তটি নীতিনির্ধারণী পর্যায়ের। তাই সচিব ও উপদেষ্টার অনুমোদন ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে চেষ্টা চলছে, সময় লাগলেও এটি দ্রুত নিষ্পত্তি হবে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এখন বাড়ি ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা, পরিমাণ ও অর্থের সকল বিষয় বিবেচনায় নিয়ে কাজ করছে। তবে পরিপত্র জারির নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি।

জেএইচআর

Link copied!