ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিক্ষকরা মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে গেলেন, রাতে সেখানেই অবস্থান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০৯:২০ পিএম

শিক্ষকরা মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে গেলেন, রাতে সেখানেই অবস্থান

হাইকোর্টের মাজারগেটে অবস্থান ছেড়ে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ফিরে গেলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। রাতে সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে রওনা হন শিক্ষকরা। এরই মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আজ রাতে আমরা শহীদ মিনারে ফিরে গিয়ে রাত যাপন করব এবং আগামীকাল দুপুর ১২টার আগে প্রজ্ঞাপন না এলে ঠিক ১২টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করব। এই সিদ্ধান্ত অপরিবর্তনীয়।

এদিন বিকেল ৪টার পর থেকে মাজারগেটের সামনে অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। শুরুতেই শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ শুরু করেন তারা। তবে হাইকোর্টের মাজারগেটের কাছে আসতেই তাদের আটকে দেয় পুলিশ। এরপর এখানেই অবস্থান নেন তারা।

শিক্ষকদের তিন দফা দাবি হলো- মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা।

জেএইচআর

Link copied!