ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাকার বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ, জনমনে আতঙ্ক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০১:২৪ পিএম

ঢাকার বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ, জনমনে আতঙ্ক

রাজধানীর কয়েকটি এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে—এ ঘটনায় অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হলেও তিতাস গ্যাস জানিয়েছে, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

শনিবার রাত থেকে কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা, উত্তরা, আশকোনা, ভাসানটেক ও দক্ষিণখানসহ ঢাকার বিভিন্ন অঞ্চলের বাতাসে গ্যাসের মতো গন্ধ ছড়িয়ে পড়ে। 

তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক এ এইচ এম মাছউদুর রহমান বলেন, রাজধানীর কিছু এলাকায় পাইপলাইন সংস্কারের কাজ চলছে। এ প্রক্রিয়ায় ব্যবহৃত রাসায়নিক পদার্থ থেকেই গন্ধ ছড়াতে পারে। কোথাও পাইপলাইন লিকেজ থাকলেও একই ধরনের গন্ধ হতে পারে।

তিনি আরও বলেন, জনগণকে আতঙ্কিত না হয়ে গ্যাসের গন্ধ টের পেলে তিতাসের হেল্পলাইনে যোগাযোগ করার অনুরোধ করছি। আমাদের জরুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জেএইচআর

Link copied!