আমার সংবাদ ডেস্ক
নভেম্বর ৮, ২০২৫, ০৫:৫২ পিএম
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মাস্টারকার্ডের সৌজন্যে এবং প্রাইম ব্যাংক পিএলসির সঞ্চালনায় অনুষ্ঠিত হলো ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট। দিনব্যাপী আয়োজনে ব্যাংকিং, আর্থিক সেবা, ফিনটেক, প্রযুক্তি, বিনিয়োগ, স্টার্টআপ, গবেষক, নীতি-নির্ধারক ও একাডেমিক বিশেষজ্ঞরা অংশ নেন।
বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে আয়োজিত এ বছরের সামিটের প্রতিপাদ্য ছিল- “ফিউচার অব ফিনটেক: ডিজিটাল, ডিসেন্ট্রালাইজড, ডেমোক্রেটাইজ।” সম্মেলনে ভবিষ্যৎ ফিনটেক প্রস্তুতি, নীতি, প্রযুক্তি, নিরাপত্তা, উদ্ভাবন ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি, এমসিআইপিএস (সিএস) বলেন, শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ফিনটেক খাত গড়ে তুলতে উদ্ভাবন ও নীতিগত প্রস্তুতি অত্যন্ত জরুরি। সমন্বিত প্রচেষ্টা ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকলে বাংলাদেশ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও এমডি শরিফুল ইসলাম বলেন, ফিনটেক খাত দ্রুত এগোচ্ছে। টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজন সমন্বয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং যৌথ অগ্রযাত্রা।
সামিটে তিনটি কি-নোট সেশন, তিনটি প্যানেল ডিসকাশন, দুটি ইনসাইট সেশন এবং একটি কেইস স্টাডি অনুষ্ঠিত হয়।
কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন- ওসমান এরশাদ ফায়েজ, এডি ও সিওও, ইস্টার্ন ব্যাংক পিএলসি, শেখ আমিনুর রহমান, সিইও, প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড।
ওসমান এরশাদ ফায়েজ ফিনটেক ইকোসিস্টেম, ডিজিটাল ফাইন্যান্স, ফান্ডিং, মাইক্রো সেভিংস, স্টার্টার ক্রেডিট, গ্যামিফায়েড ফাইন্যান্স, ইউনিফাইড কেওয়াইসি, সাইবার গভর্নেন্সসহ ক্রেডিট অ্যাকসেস বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া বিভিন্ন সেশনে ডিজিটাল ব্যাংকিং মডেল, এআই-নির্ভর আর্থিক প্রযুক্তি, এসএমই-কেন্দ্রিক ফিনটেক সলিউশন, অ্যালগরিদম-ভিত্তিক ফাইন্যান্স, এবং নীতি সংস্কার নিয়ে আলোচনা হয়।
সামিটে বক্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাইদ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড বাংলাদেশ, সাইদ মাহবুবুর রহমান, এমডি ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মাশরুর আরেফিন, এমডি ও সিইও, সিটি ব্যাংক, আলী রেজা ইফতেখার, এমডি, ইস্টার্ন ব্যাংক, ফারজানা চৌধুরী, এমডি ও সিইও, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, মোহাম্মদ আলী, এমডি ও সিইও, পুবালি ব্যাংক মোহাম্মদ মামদুদুর রাশেদ, এমডি ও সিইও, ইউসিবিসহ অন্যান্যরা।
এবারের আয়োজনে সহযোগী ছিল—
জেএইচআর