ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

অক্টোবরে বিজিবির অভিযানে ২০৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২৫, ০৬:২৫ পিএম

অক্টোবরে বিজিবির অভিযানে ২০৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসজুড়ে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ২০৬ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসামগ্রী ও মাদকদ্রব্য জব্দ করেছে।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। তাদের মাসিক কার্যক্রম প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে সীমান্ত এলাকায় অব্যাহত অভিযান পরিচালনার ফলে বিপুল পরিমাণ স্বর্ণ, রৌপ্য, পোশাক, কসমেটিক্স সামগ্রী, মাদকদ্রব্য, গবাদিপশু, যানবাহন ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

এতে বলা হয়, জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে: ৩ কেজি ২৬২.৭৬ গ্রাম স্বর্ণ, ১১ কেজি ৪১০ গ্রাম রুপা, ৩৩,৯১০টি শাড়ি, ১৯,৫৮০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১৬,৯৯১টি তৈরি পোশাক, ৫৬৯ মিটার থান কাপড়, ১,৭১,৯৪৬টি কসমেটিক্স সামগ্রী, ৬,২২৭ পিস ইমিটেশন গহনা, ১৭,৬১,৫২৬টি আতশবাজি, ৬,০৫২ ঘনফুট কাঠ, ৪,৫৮৯ কেজি চা পাতা, ১০,৩৯২ কেজি সুপারি, ৩১,৬৫১ কেজি কয়লা, ৫৩৫ ঘনফুট পাথর, ৩৭,৩৫৫ কেজি সুতা/কারেন্ট/দুয়ারি জাল, ২৫১টি মোবাইল, ৩১,৬৭৮টি মোবাইল ডিসপ্লে, ৪৮,২৮৬টি চশমা, ৪০,৮২৬ কেজি জিরা, ৯,৯১৪ কেজি চিনি, ২৬,৪৫৮ কেজি পেঁয়াজ, ৬০১ কেজি রসুন, ৫,৩৭৮ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৭,৬৯০ কেজি সার, ৫,০২৪ প্যাকেট কীটনাশক, ৩,০০২ লিটার ডিজেল, ১,০৯,৭৩২ পিস চকোলেট, ১,৫০০টি গরু/মহিষ, ১০টি ট্রাক/কাভার্ড ভ্যান, ২১টি পিকআপ/মহেন্দ্র, ২টি ট্রাক্টর, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯টি ট্রলি, ১৯৭টি নৌকা, ৩২টি সিএনজি/ইজিবাইক, ৪৯টি মোটরসাইকেল এবং ৩০টি বাইসাইকেল/ভ্যান।  

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে: ৪টি দেশি/দেশীয় পিস্তল, ১টি রিভলবার, ৩টি মর্টার সেল, ৬টি হ্যান্ড গ্রেনেড, ৩টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গোলাবারুদ, ২৫০ গ্রাম বিস্ফোরক, ২টি ডেটোনেটর এবং ৭টি অন্যান্য অস্ত্র।

এ ছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে: ১৩,৮২,৪৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ২০৫ গ্রাম হেরোইন, ৫,৪৬৫ বোতল ফেনসিডিল, ১০,৫৮২ বোতল বিদেশি মদ, ২৫১.৫ লিটার বাংলা মদ, ১,২৬৭ ক্যান বিয়ার, ১,৭৮২ কেজি ২৪০ গ্রাম গাঁজা, ১,৩০,৭৫৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৫৫,৯১৭টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪,০৮২ বোতল ইস্কাফ সিরাপ, ৬,৩০৯টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৩০ কেজি ইয়াবা পাউডার এবং ৭,২৭,৭৬৮ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।

অভিযান চলাকালে ইয়াবা ও অন্যান্য মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে মোট ১৮৪ জন চোরাচালানীকে আটক করা হয়েছে। এ ছাড়া ২১০ জন বাংলাদেশি নাগরিক ও ৩ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

একই সময়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করা ৪৯৩ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি জানায়, দেশের সীমান্ত এলাকায় অবৈধ পণ্য ও মাদক পাচার রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ইএইচ

Link copied!