ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিল্লি সফরে যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ০৬:২৫ পিএম

দিল্লি সফরে যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

ভারত মহাসাগরীয় আঞ্চলের পাঁচ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভের’ এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ থেকে ২০ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় সপ্তম ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভে’ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আঞ্চলিক এই সম্মেলনে যোগ দিতে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

ভারত, শ্রীলংকা, মালদ্বীপ ও মরিশাসের সঙ্গে গত বছর বাংলাদেশ পঞ্চম সদস্য হিসেবে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, অন্তর্বর্তীকালীন সরকার আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার বিবেচনায় গুরুত্ব দিচ্ছে এবং আঞ্চলিক বিভিন্ন সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিমসটেকের সভাপতি নির্বাচিত হয়েছেন। সার্ককে পুনরুজ্জীবিত করতে জোরালোভাবে কাজ করছেন তিনি।

এর আগে চীনের কুনমিংয়ে চীন-ভারত মহাসাগরীয় আঞ্চলিক ফোরামে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলের অংশগ্রহণের কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারস্পরিকভাবে লাভজনক আঞ্চলিক সহযোগিতা লালনে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রচেষ্টা, নয়াদিল্লির কলম্বো সিকিউরিটি কনক্লেভে তার অংশগ্রহণ সেটিরই ধারাবাহিকতা।

জেএইচআর

Link copied!