ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেওয়ারিশ জুলাই শহীদ শনাক্তে আসছে আন্তর্জাতিক ফরেনসিক টিম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০১:২৩ পিএম

বেওয়ারিশ জুলাই শহীদ শনাক্তে আসছে আন্তর্জাতিক ফরেনসিক টিম

রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম। আগামী ৫ ডিসেম্বর তারা দেশে আসবে এবং ৭ ডিসেম্বরের থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এ কথা জানান। এসময় গণকবরের শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা। 

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে। শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে।

উপদেষ্টা আশাবাদী, অভ্যুত্থানে শহীদ হওয়া সবার পরিচয় শনাক্ত করতে পারবেন এবং শহীদদের তালিকায় যুক্ত করবেন।

জেএইচআর

Link copied!