ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৬:০৭ পিএম

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। 

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি স্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বদলিকৃতদের মধ্যে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার করা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়।

এছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

Link copied!