ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভূমিকম্পে আতঙ্ক: গাজীপুরে হুড়োহুড়িতে শতাধিক পোশাক শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২৫, ০৩:২৭ পিএম

ভূমিকম্পে আতঙ্ক: গাজীপুরে হুড়োহুড়িতে শতাধিক পোশাক শ্রমিক আহত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের প্রভাব পড়ার সময় গাজীপুরের শ্রীপুরে হুড়োহুড়িতে শতাধিক পোশাক শ্রমিক আহত হয়েছেন। 

শুক্রবার সকালে উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্পকারখানা ও দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে।

শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি ডেনিমেক কারখানা এবং ইটাহাটা এলাকায় কোস্ট টু কোস্ট কারখানায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকরা হঠাৎ ভয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হন। তাদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল ও অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছেন।

ডেনিমেক কারখানার শ্রমিকরা জানান, সাত তলা ভবনের বিভিন্ন ফ্লোরে কাজ চলাকালীন ভূমিকম্প শুরু হলে ভবন দুলতে থাকে। সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে শ্রমিকরা দ্রুত নিচে নামার চেষ্টা করলে পদদলিত হয়ে আহত হন। ইটাহাটা কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে দেয়ালে ধাক্কা খেয়ে ও সিঁড়িতে পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মানুন জানিয়েছেন, ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের টিম মাঠে অবস্থান করছে এবং যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত রয়েছে।

গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি নেই, কেবল কিছু শ্রমিক হুড়োহুড়িতে আহত হয়েছেন। জেলা প্রশাসনের টিম বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সামগ্রিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

ইএইচ

Link copied!