ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৪:২৫ পিএম

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। 

মঙ্গলবার গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জসহ একাধিক অঞ্চলে এই অভিযান পরিচালিত হয়।

গাজীপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমি রানী দাসের নেতৃত্বে বারেন্ডা ও কাশিমপুর এলাকায় ২৫টি বাড়ির ১৫০টি ডাবল বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় বিভিন্ন ব্যাসের পাইপ, রেগুলেটর ও চুলা জব্দ করা হয় এবং তিনজন অবৈধ গ্যাস ব্যবহারকারীর কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, ঢাকার পল্লবী ও কাফরুল এলাকায় যৌথ অভিযানে হেভেন ইন্টারন্যাশনাল ডাই প্রসেসিংসহ চারটি প্রতিষ্ঠানের অবৈধ শিল্প সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইব্রাহীমপুর বাজার এলাকায় অবৈধ ২ ইঞ্চি ব্যাসের বিতরণ লাইন অপসারণে বাধা সৃষ্টি হওয়ায় তা স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়।

নারায়ণগঞ্জে সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে সোনারগাঁও ইকোনমিক জোন সংলগ্ন ৫টি স্পটে অভিযান পরিচালিত হয়। এতে ৪টি চুনা কারখানা ও ২০০টি আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানাগুলোর স্থাপনা এক্সক্যাভেটরের সহায়তায় ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

এছাড়া সাভার-আশুলিয়া এলাকায় প্রায় ৩ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের মাধ্যমে ব্যবহৃত ৭০০ আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে মাসে প্রায় ১৭ লাখ ৯৮ হাজার টাকার গ্যাস চুরি বন্ধ হবে বলে তিতাস জানিয়েছে।

অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুর ও আশপাশের এলাকায় ১৩০টি ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ২০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে। কিশোরগঞ্জে বকেয়া বিলের কারণে ৮টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৭৭ হাজার ৬৩৮টি অবৈধ সংযোগ এবং ১ লাখ ৬৬ হাজার ৬৯৫টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি ৩১৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!