ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাত্র ১৩ ঘণ্টায় তিনটি ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৫, ০৬:০০ পিএম

মাত্র ১৩ ঘণ্টায় তিনটি ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ

মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও কম্পনগুলোর মাত্রা ছিল হালকা থেকে মাঝারি, তবুও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাত ৩টার পর থেকে আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টার মধ্যে এই কম্পনগুলো অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল হালকা বা মাঝারি।

প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় গতকাল রাত ৩টা ২৯ মিনিটে, টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে। উৎপত্তি স্থান বঙ্গোপসাগরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪। টেকনাফের স্থানীয়রা কেবল অল্প ঝাঁকুনি অনুভব করেছেন। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

এরপর রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে আরও একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৪। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মনিপুর ছিল।

তৃতীয় কম্পনটি আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের কারণে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, এই কম্পনের মাত্র কয়েকদিন আগে, ২১ নভেম্বর সকালে ঢাকাসহ সারাদেশে তীব্র ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এতে শিশুসহ ১০ জন নিহত হন এবং ছয় শতাধিক মানুষ আহত হন।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দেশে কোনো স্থায়ী স্থলচাপজনিত ঝুঁকি রয়েছে। তাই জনগণকে আতঙ্কিত না হয়ে প্রস্তুত থাকতে হবে এবং সরকারি সতর্কবার্তা মেনে চলতে হবে।

ইএইচ

Link copied!