ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৩:০৮ পিএম

এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতালের সামনে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

বুধবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বিজিবিকে দায়িত্ব দেওয়া হয়। একটি প্লাটুন হাসপাতালের মূল গেটে অবস্থান করছে, আর অন্যটি টহলে রয়েছে বলে নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আলতাফ হোসেন।

এর আগে সোমবার রাতে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং দলীয় নেতা–কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড স্থাপন করে। তবুও বুধবার সকালে বিভিন্ন স্থান থেকে বিএনপির বহু নেতা–কর্মী হাসপাতালে ছুটে আসেন। ব্যারিকেডের বাইরে নির্ধারিত স্থানে তারা অবস্থান করছেন। উপস্থিত নেতা–কর্মীদের মধ্যে অনেকেই জানান, ভিড় কমানোর নির্দেশনা থাকলেও উদ্বেগের কারণে তারা হাসপাতালে চলে এসেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করায় মঙ্গলবার থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তার নিরাপত্তার দায়িত্ব নেয়। বেলা ২টা ২০ মিনিটে এসএসএফ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জেএইচআর

Link copied!