ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণের আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৬:২৮ পিএম

২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণের আইনি নোটিশ

বিডিআর হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন কমিশনের প্রতিবেদনে নাম অন্তর্ভুক্ত হওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে তার পদ থেকে অপসারণের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আইজিপিকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী, মো. আব্দুস সামাদ, মো. শাহিন হোসেন এবং মো. আতিকুর রহমান, এই আইনি পদক্ষেপ গ্রহণ করেন।

তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর নোটিশটি প্রেরণ করেছেন।

নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে, নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণ করতে সরকার ব্যর্থ হলে বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হবেন নোটিশদাতারা।

ইএইচ

Link copied!