ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০১:৩৬ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন।

বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে নির্বাচন ভবন থেকে কমিশনের গাড়ি বহর বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সম্পূর্ণ নির্বাচন কমিশন এই বহরে ছিল।

৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়োগ পাওয়া নাসির কমিশন কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বড় ধরনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। তারা রাষ্ট্রপতির কাছে তাদের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরবেন।

ধারণা করা হচ্ছে, এই সাক্ষাতের পর সিইসি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন। এক্ষেত্রে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

জেএইচআর

Link copied!