ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে টানাপোড়েন মেনে নিয়েই সম্পর্ক চায় সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৫৯ পিএম

ভারতের সঙ্গে টানাপোড়েন মেনে নিয়েই সম্পর্ক চায় সরকার

অন্তর্বর্তীকালীন সরকারের সূচনালগ্ন থেকেই ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে এবং এই রূঢ় বাস্তবতাকে মেনে নিয়েই সামনে এগোতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা স্পষ্ট করেন যে, বাংলাদেশ একটি কার্যকর দ্বিপাক্ষিক সম্পর্ক চাইলেও তা কেবল একতরফা প্রচেষ্টায় সম্ভব নয়।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে ভারতের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে তৌহিদ হোসেন বলেন, "প্রতিবেশীদের নসিহতের আমাদের প্রয়োজন নেই। গত ১৫ বছর যখন নির্বাচনে প্রহসন চলেছে, তখন ভারত নীরব ছিল। এখন আমরা মানুষের ভোটাধিকার ফেরানোর কাজ করছি, তাই তাদের উপদেশ অগ্রহণযোগ্য।"

ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্যের বিষয়ে উপদেষ্টা বলেন, "আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত একজন ব্যক্তি পাশের দেশে বসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। ভারত তাঁকে থামাবে—এটাই আমাদের প্রত্যাশা। তিনি যদি অস্থিতিশীলতা সৃষ্টি অব্যাহত রাখেন, তবে তা সম্পর্কের জন্য ইতিবাচক হবে না।"

দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব প্রসঙ্গে তিনি বলেন, এটি কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। তবে ভারত বাংলাদেশের উত্থাপিত সব বিষয় গ্রহণ করেনি এবং তাদের কিছু দ্বিমত রয়েছে।

ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখা প্রসঙ্গে উপদেষ্টা জানান, নিরাপত্তার স্বার্থে তারা সাময়িকভাবে এটি বন্ধ রাখতে পারে। তবে সরকার ভারতীয় স্থাপনাগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। এছাড়া ভারতে বাংলাদেশের মিশন ছোট করার কোনো পরিকল্পনা আপাতত নেই বলেও জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন যে, সরকার শুরু থেকেই একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে এবং প্রতিবেশী দেশগুলোর উচিত এই প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা।

ইএইচ

Link copied!