ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চিকিৎসাকে প্রাধান্য দিয়ে ভিসা সেবা সচল রাখার আশ্বাস প্রণয় ভার্মার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর ২২, ২০২৫, ১২:৩৮ পিএম

চিকিৎসাকে প্রাধান্য দিয়ে ভিসা সেবা সচল রাখার আশ্বাস প্রণয় ভার্মার

ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। 

সোমবার এই পরিদর্শনে তিনি ভিসা সেবার বর্তমান চিত্র পর্যবেক্ষণ করেন এবং বিশেষ করে জরুরি চিকিৎসার জন্য আবেদনকারীদের সাথে সরাসরি কথা বলেন।

হাইকমিশন সূত্রে জানা গেছে, বর্তমান বিশেষ পরিস্থিতিতেও মানবিক দিক বিবেচনা করে চিকিৎসা ও অন্যান্য জরুরি ক্যাটাগরির ভিসা সেবা সচল রাখতে সচেষ্ট রয়েছে ভারত। ঢাকা ছাড়াও বর্তমানে খুলনা, সিলেট ও রাজশাহীর আইভ্যাক কেন্দ্রগুলোতে কার্যক্রম চলমান রয়েছে। 

তবে গত ১৮ ও ১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় সেখানকার ভিসা কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার সাপেক্ষে এটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিদর্শনকালে আইভ্যাক কর্মকর্তারা হাইকমিশনারকে জানান, ভিসা প্রক্রিয়ায় বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিপুল পরিমাণ ভুয়া ও জাল নথি। এছাড়া দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে সার্ভারে কৃত্রিম চাপ তৈরি করে প্রকৃত আবেদনকারীদের বৈধ অ্যাপয়েন্টমেন্ট থেকে বঞ্চিত করার অভিযোগও উঠে এসেছে। কোনো কোনো ক্ষেত্রে অবৈধভাবে সার্ভার হ্যাক করার চেষ্টার তথ্যও হাইকমিশনারকে জানানো হয়।

হাইকমিশনার প্রণয় ভার্মা সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে বলেন, দালালদের অপতৎপরতা রুখতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তিনি আবেদনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কোনোভাবেই অবৈধ লেনদেন বা দালালের সহায়তা না নেওয়ার পরামর্শ দেন। 

একইসঙ্গে তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে গত সপ্তাহে যে একদিন কেন্দ্র বন্ধ ছিল, সেই আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প তারিখে সেবা প্রদান করা হচ্ছে।

ইএইচ

Link copied!