ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশে সেবাগ্রহীতাদের এক-তৃতীয়াংশই ঘুষের শিকার: শীর্ষে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:১৪ এএম

দেশে সেবাগ্রহীতাদের এক-তৃতীয়াংশই ঘুষের শিকার: শীর্ষে বিআরটিএ

সরকারি সেবা নিতে গিয়ে দেশে প্রতি তিনজনে একজন নাগরিক ঘুষ ও দুর্নীতির শিকার হচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত ‘সিটিজেন পারসেপশন সার্ভে ২০২৫’-এর প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। 

বুধবার প্রকাশিত এই জরিপে সরকারি পরিষেবার মান, দুর্নীতি এবং নাগরিকদের অভিজ্ঞতার তথ্য তুলে ধরা হয়।

জরিপের তথ্য অনুযায়ী, গত ১২ মাসে সরকারি সেবা নিতে গিয়ে ৩১.৬৭% নাগরিককে ঘুষ দিতে হয়েছে। লিঙ্গভেদে দুর্নীতির শিকার হওয়ার হারেও ভিন্নতা দেখা গেছে; যেখানে ৩৮.৬২% পুরুষ ঘুষের মুখোমুখি হয়েছেন, সেখানে নারীদের ক্ষেত্রে এই হার ২২.৭১%।

জরিপ অনুযায়ী, দুর্নীতির শীর্ষে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই দপ্তরে সেবা নিতে যাওয়া নাগরিকদের ৬৩.২৯% শতাংশই ঘুষের শিকার হয়েছেন। তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আইন প্রয়োগকারী সংস্থা (৫৭.৯৬%) এবং পাসপোর্ট অফিস (৫৭.৪৫%)।

বিবিএস জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পরিচালিত এই জরিপে ৬৪ জেলার প্রায় ৮৪ হাজার ৮০৭ জন নাগরিক অংশগ্রহণ করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১৬-এর অগ্রগতি পর্যবেক্ষণের অংশ হিসেবে এই মূল্যায়ন করা হয়েছে।

তবে দুর্নীতির ব্যাপক বিস্তার সত্ত্বেও সরকারি সেবার প্রতি নাগরিকদের সন্তুষ্টির হারও উল্লেখযোগ্য। জরিপে দেখা গেছে, সরকারি স্বাস্থ্যসেবায় ৭২.৬৯%, প্রাথমিক শিক্ষায় ৮১.৫৬% এবং মাধ্যমিক শিক্ষায় ৭৮.২০% মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া দেশের ৪৭.১২% নাগরিক সরকারি স্বাস্থ্যসেবা এবং ৭৩.৭৭% নাগরিক জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের মতো পরিষেবা গ্রহণ করেছেন।

ইএইচ

Link copied!