ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বেগম জিয়ার জানাজায় নিরাপত্তা নিশ্চিতে ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:১৭ এএম

বেগম জিয়ার জানাজায় নিরাপত্তা নিশ্চিতে ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ-তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ৫০ প্লাটুন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

বুধবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই জানাজায় ধর্মীয় মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর ১ হাজার ৫০০ সদস্য সক্রিয় ভূমিকা পালন করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপারেশন পরিদপ্তর সূত্রে জানা যায়, জানাজা উপলক্ষে বিপুল জনসমাগম বিবেচনায় নিয়ে একটি পূর্বপরিকল্পিত ও সমন্বিত নিরাপত্তা ছক তৈরি করা হয়। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় বাহিনীর বিভিন্ন ইউনিটের মোট ১ হাজার ৫০০ সদস্যকে মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়।

নিরাপত্তা দায়িত্বের আওতায় ৩০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, ১ হাজার জন অঙ্গীভূত আনসার এবং ২০০ জন নগর প্রতিরক্ষা দল (টিডিপি) সদস্য মোতায়েন করা হয়। তাঁরা জানাজাস্থল, সংসদ ভবনের চারপাশের সড়ক, প্রবেশ ও বহির্গমন পথে অবস্থান নিয়ে ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করেন।

সমন্বিত এই দায়িত্ব পালনের ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জানাজা সম্পন্ন হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও অত্যন্ত আবেগঘন এই আয়োজনে আনসার ও টিডিপি সদস্যদের দায়িত্বশীল উপস্থিতি বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ভবিষ্যতেও এ ধরনের বড় জনসমাগমপূর্ণ কর্মসূচিতে আনসার ও টিডিপির সদস্যরা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বাহিনী সূত্রে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!