ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ১১:২৪ এএম

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত

ঘন কুয়াশার কারণে আজ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক উড্ডয়ন ও অবতরণ কার্যক্রমে বিঘ্ন ঘটে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত সময়ে ছাড়ছে না অধিকাংশ ফ্লাইট।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে নিরাপত্তা বিবেচনায় নির্ধারিত সময়ে ছাড়া হচ্ছে না অধিকাংশ ফ্লাইট। তাপমাত্রা স্বাভাবিক হলে বা ঘন কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল আবারও স্বাভাবিক করা যাবে।

এর আগে, গতকাল শুক্রবার কুয়াশার কারণে ৯টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে চারটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে পাঠানো হয়।

পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আবহাওয়া উন্নত হওয়ার পর সব ফ্লাইট নিয়মিতভাবে উড্ডয়ন ও অবতরণ শুরু হয়। 

এএন

Link copied!