ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
তথ্য উপদেষ্টা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত এখনই নয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০১:১২ পিএম

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত এখনই নয়
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এখনই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, 'আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে। এই সিদ্ধান্তের পেছনে কী আইনি ভিত্তি রয়েছে।'

বাংলাদেশ কোন প্রক্রিয়ায় প্রতিক্রিয়া জানাবে সেবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত এখনই নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

গণমাধ্যম ব্যবস্থার সংস্কার নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘ প্রতীক্ষিত ‘সম্প্রচার নীতিমালা অধ্যাদেশ’ আগামী এক মাসের মধ্যেই পাস হতে যাচ্ছে। বর্তমান সরকারের আমলেই এই আইনি কাঠামো চূড়ান্ত করে তা কার্যকর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এএন

Link copied!